চুয়াডাঙ্গা জেলা বিএনপির কমিটিতে আলমডাঙ্গার চারজন সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2022-01-24 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কমিটিতে আলমডাঙ্গার চারজন সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলমডাঙ্গার উপজেলার চার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় হাউসপুরে জব্বার চেয়ারম্যানের ‘স’ মিলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী।

এসময় সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিণ্টু, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস আলী, আতিয়ার রহমান চিনি, আবদার আলী, আব্দুস সালাম মেম্বার, মজনু মিয়া, শাফি, আজম আলী, আশা, ফজলু, মোজাম, আ. কাদের, আইয়ুব আলী, আশা, শহিদুল, সিদ্দীক, মোহাম্মদ আলী, বাদল, ইখলাছ, মাহাবুল, রুপচাঁদ, বিল্লাল, ওমর আলী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)