মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপে রানা সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2022-01-24 ইং
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপে রানা সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান রানা। গতকাল রোববার মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা তাঁকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন বোর্ডের সদস্য মাহাবুব চান্দু বলেন, সভাপতি পদে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এ কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের গ্রহীত সংঘবিধি ১৫(১) অনুযায়ী সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ও এসকেন্দার আলী। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)