আলমডাঙ্গায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বক্সার বুলবুল আহম্মেদ আর নেই

আপলোড তারিখঃ 2022-01-23 ইং
আলমডাঙ্গায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বক্সার বুলবুল আহম্মেদ আর নেই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা ব্যামাগের প্রতিষ্ঠালগ্নের সদস্য জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বক্সার বুলবুল আহম্মেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার ভোররাতে কালিদাশপুর দক্ষিণপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যকালে তিনি স্ত্রী, এক সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কালিদাশপুর দক্ষিণপাড়ার কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে আলমডাঙ্গা ব্যামাগারের প্রতিষ্ঠাতা মীর গোলাম মোস্তফা মহর, খ. হামিদুল ইসলাম, শেখ আব্দুল জব্বার, সাবেক ফুটবলার জামাল, সাবেক ওস্তাদ হাজী আজাদ, ইলিয়াস, সাইদ হীরনসহ সকলে শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)