মেহেরপুরে গ্রাম্য সালিশের সাক্ষী দেওয়ায় নারীকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2022-01-23 ইং
মেহেরপুরে গ্রাম্য সালিশের সাক্ষী দেওয়ায় নারীকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:

গ্রাম্য সালিশের সাক্ষী দেওয়ায় ছিপারন নেছা নামের এক নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিপারন নেছা মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সামিরুলের স্ত্রী। আহত অবস্থায় সিপারনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তিন দিন পূর্বে পাশের বাড়ির আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী বুলবুলে খাতুনকে মারধর করে। ওই ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ছিপারন নেছা প্রত্যক্ষদর্শী হিসেবে আমিরুলের বিরুদ্ধে সাক্ষী দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিরুলের ছোট ভাই মো. মুনসাদ ও তাঁর স্ত্রী মোছা. কাজল গতকাল ছিপারন নেছার বাড়ি প্রবেশ করে তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হলে আশপাশের লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)