ছবির ক্যাপশন:
মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুরে মোটরসাইকেল ও পাওয়াট্রলির মুখোমুখী সংঘর্ষে জাহানারা বেগম নামের এক নারী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুর নামক স্থানে তিনি আহত হন। আহত জাহানারা টঙ্গী গোপালপুর গ্রামের তন্নেস আলীর স্ত্রী।
জানা গেছে, তন্নেস আলী মোটরসাইকেলে করে তাঁর স্ত্রীকে নিয়ে মেহেরপুর আসার পথে নুরপুরের মোড় এলাকায় বিপরীতগামী একটি পাওয়ারট্রলির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
