আলমডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-01-23 ইং
আলমডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে মিনতী বালা (৪৫) নামের এক নারীকে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় মিনতী বালাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত মিনতী বালাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। মিনতী বালা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর নওদাপাড়ার হারাণ দাসের স্ত্রী।

মিনতী বালা ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন পূর্বে হারান দাশের নিকট থেকে দুই কেজি ছাগলের গোস্ত নেয় প্রতিবেশী হিরু দাসের ছেলে গোষ্ট দাশ। গতকাল সন্ধ্যার দিকে গোষ্ট দাশের বাড়িতে সেই পাওনায় টাকা চাইতে যায় মিনতী বালা। এসময় মিনতী বালা ও গোষ্ট দাশের পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে গোষ্ট দাস বাঁশ দিয়ে মিনতী বালার মাথায় আঘাত করে। মিনতী বালা বাঁশের আঘাতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘সন্ধ্যার দিকে রক্তাক্ত অবস্থায় মিনতী বালা নামের এক নারীকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর মাথায় একটি রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তার অবস্থায় শঙ্কামুক্ত হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)