তিতুদহে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

আপলোড তারিখঃ 2022-01-23 ইং
তিতুদহে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আজ রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে, প্রতীক বরাদ্দের আগের দিনই ইউনিয়নের প্রত্যেকটি পাড়া-মহল্লায় নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে নির্বাচনী অফিস তৈরি করতে ব্যস্ত প্রত্যেকটি প্রার্থীর কর্মী-সমর্থকরা।

ইউনিয়নের ৯টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, নানা ধরনের ফুল, বাহারি রঙের কাপড়, বক্স, মাইক ও লাল-নীল লাইটিংসহ নানা ধরনের সরঞ্জাম দিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের অফিস সাজাচ্ছে। তবে এবার একটু বেশি অফিস, অফিস সাজানো ও মানুষের মধ্যে একটু বেশি আমেজ লক্ষ্যের কথা বলেন স্থানীয় প্রবীণ সমাজ। তবে প্রত্যেকটি ওয়ার্ডের পাড়ায়-মহল্লায় মেম্বারদের কার্যক্রম চালানোর অফিস দেখতে পেলেও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ও বলদিয়া গ্রামের চরমোনায়পন্থী আব্দুর রজ্জাকের অফিস এখনও চোখে পড়েনি। কিন্তু নৌকার মাঝি শুকুর আলী ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপু মিয়ার কর্মীরা শুরু করেছেন অফিস তৈরির প্রতিযোগিতা, যা ৫০টিরও বেশি।

স্থানীয়রা বলেন, এবারের ভোট যেন অতিউৎসবে পরিণত হবে, সেটা প্রত্যেক প্রার্থীর কর্মী ও অফিসগুলো দেখলেই মনে হয়। কারণ বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে অফিস ও রাস্তাঘাট। এছাড়াও মাইক ও সাউন্ড বক্সে গান-বাজনা বেজেই চলেছে প্রতিনিয়ত। স্থানীয় যুবক রাজন আহম্মেদ রাজু বলেন, ‘আমরা আগে থেকেই অফিস সাজিয়েছি, কারণ প্রতীক বের হলেই আমাদের ছুটতে হবে ভোটারদের দুয়ারে। তাই আগে থেকেই সেরে ফেলেছি অফিস তৈরির সকল কাজ।’

এ বিষয়ে নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা শুকুর আলী বলেন, ‘অফিস ও কর্মী গোছানো সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের সাথে সাথে ভোটের আশায় ভোটারের কাছে ছুটে চলার কাজ শুরু করব।’ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপু জানান, ‘সকল কার্যক্রম শেষ হয়েছে। বাকি আছে প্রতীক পাওয়া,  রোববার (আজ) প্রতীক পেলেই ভোটারদের কাছে যাওয়া শুরু হবে।’ তবে ফারুক হোসেন ও আব্দুর রাজ্জাকের এলাকায় ভোটারদের কাছে কম আসার কারণ হিসাবে প্রতীক বরাদ্দকে তুলে ধরছেন তাঁদের কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)