ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী:
তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইলা আনজু মান বানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
