আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মধ্যে শিশুখাদ্য বিতরণ করলেন ইউএনও

আপলোড তারিখঃ 2022-01-21 ইং
আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মধ্যে শিশুখাদ্য বিতরণ করলেন ইউএনও ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তালতলা ও মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৮০টি পরিবারের মধ্যে এ শিশুখাদ্য বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল দিকে খেয়াল রাখেন। তিনি দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ দৃঢ় গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নজর নেই এমন দিক নেই। তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এদেশের মানুষের জন্য। এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)