বীর মুক্তিযোদ্ধা এম মফিজুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2022-01-21 ইং
বীর মুক্তিযোদ্ধা এম মফিজুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এম মফিজুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুরে মরহুমের নিজ বাড়ি ও মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে মরহুমের পরিবার জানিয়েছে। এম মফিজুর রহমান কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল ও দর্শনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিবেদক মো. মাহবুবুর রহমান মনির পিতা। উল্লেখ্য, তিনি ২০১২ সালে এ দিনে  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)