ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাইক হাতে এসিল্যান্ড

আপলোড তারিখঃ 2022-01-21 ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাইক হাতে এসিল্যান্ড ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা মহামারি থেকে বাঁচতে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইক নিয়ে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব মেনে চলাসহ এই ভাইরাস সম্পর্কে সচেতন করেন। এসময় মহামারি সময়ে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২৬৯ ধারা ভঙ্গ করায় সাতটি মামলায় ১ হাজার ৮ শ জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহামেদ বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা স্যারের নেতৃত্বে উপজেলা প্রশাসন করোনা মোকাবিলায় তৎপরতা রয়েছে। আমরা জনগণের কল্যাণ নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছি। আশা করি, হরিণাকুণ্ডু উপজেলার সাধারণ জনগণ করোনা মোকাবিলায় উপজেলা প্রশাসনের পাশে থেকে আমাদের সহযোগিতা করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)