ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপত্বিতে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফির সহযোগিতায় নবগঠিত নেহালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান খান, সাংগঠনিক সম্পাদক ডা. নুরজেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ আফ্রিদি সজীব, ইকরামুল হক, রেণ্টু, জামাল, সলেমান, বন্যা বিশ্বাস, জিয়ারুল ইসলাম, শাওন, মনিরুল ইসলাম প্রমুখ।
