বিপিএম পদকে ভূষিত হওয়ায় আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
বিপিএম পদকে ভূষিত হওয়ায় আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম পদকে ভূষিত হওয়ায় আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুুলিশ সুপারের কার্যালয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম পুলিশ সুপার জাহিদুল ইসলামেকে এ শুভেচ্ছা জানান। পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর যোগদান করেন। যোগদানের পর থেকে এ পর্যন্ত তার ভাল কাজের স্বীকৃতিস্বরুপ বিপিএম(সেবা) পদক প্রাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যানিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা প্রদান করা হয়েছে। ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)