দর্শনায় রেলের ওয়াগন ভেঙে ভারত থেকে আমদানি গম চুরি

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
দর্শনায় রেলের ওয়াগন ভেঙে ভারত থেকে আমদানি গম চুরি ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে ভারত থেকে আমদানি করা গমভর্তি রেলের ওয়াগন ভেঙে গম চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দর্শনা রেল বন্দরের ইয়ার্ডে এ ঘটনা ঘটে। ২০-২৫ জনের স্থানীয় সংঘবদ্ধ এক দল চোর কর্তৃক এ গম লুটের ঘটনা ঘটেছে। এসময় প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলে ঘটনাস্থল থেকে ৭ বস্তা গম উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মীরা।

দর্শনা রেল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আমদানি করা গম রেলপথ দিয়ে দর্শনা ইয়ার্ডে এসে পৌঁছায়। এসময় ওই ইয়ার্ডে বিপুল পরিমাণ গম মজুদ ছিল। মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একটি চোরচক্র দেশীয় অস্ত্র নিয়ে রেলের ওয়াগন ভেঙে গম লুট করতে হানা দেয়। এসময় রেলওয়ে নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিরোধ করতে গেলে চোরেরা তাদের ওপর চড়াও হয়। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। এসময় ৭ বস্তা গম ফেলেই পালিয়ে যায় চোরেরা। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের ইনচার্জ ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম জানান, ‘আমাদের নিরাপত্তা বাহিনী প্রতিদিনের ন্যায় ডিউটি করছিল, হঠাৎ করে ওয়াগন ভাঙার শব্দ হয়। এরপর চোরেরা নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হলে তারা পাল্টা আক্রমণ করে। পরে পিটিএল বাহিনী নিয়ে আমরা তাদের প্রতিরোধ করি। আমরা উপয়ান্ত না পেয়ে জান-মাল রক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে চোরচক্র ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি সাথে সাথে দর্শনা থানা পুলিশকে খবর দিলে তারা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পোড়াদহ থানায় মামলা দায়ের করবেন বলে জানান ইন্সপেক্টর শিহাবুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)