ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক ও মো. শরীফুজ্জামান শরীফকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুর জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, এম. জেনারেল ইসলাম, রউফুন নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, আব্দুল জব্বার বাবলু, আনোয়ার হোসেন খান ওরফে খোকন, শাহজাহান কবীর, আবু বক্কর সিদ্দিক, মোকাররম হোসেন, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, মাহতাব উদ্দীন চুন্নু, আজিজুর রহমান পিণ্টু, রাফিতুল্লাহ মহলদার, হাবিবুর রহমান বুলেট, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, মাহমুদুর রহমান তরফদার, নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, আবুল কালাম আজাদ উথলী, মনিরুজ্জামান লিপ্টন, আমিনুল হক রোকন, ছালমা জাহান পারুল, জিল্লুর রহমান ওল্টু, আবুল হোসেন তোহা, মিলিমা ইসলাম বিশ্বাস ও নুর নবী সামদানী।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদ্য অনুমোদিত আহ্বায়ক কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বুধবার রাতে শরীফুজ্জামান শরীফের বাসভবনে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান আহ্বায়ক কমিটির সদস্যরা।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৩ নভেম্বর মাহমুদ হাসান খান ওরফে বাবুকে আহ্বায়ক ও মো. শরীফুজ্জামান ওরফে শরীফকে সদস্যসচিব করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির (আংশিক) কমিটির গঠন করা হয়।
