কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার আব্দুল মান্নানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার আব্দুল মান্নানের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার পিরপুরকুল্লা গ্রামের আব্দুল মান্নান ওরফে মানু মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৯৬ বছর। বার্ধক্যজনিত কারণে পীরপুরকুল্লা নিজ বাসভবনে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পীরপুরকুল্লা কবরস্থানের বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মৃতব্যক্তির দাফনকার্য সম্পন্ন করা হয়। জানা গেছে, আব্দুল মান্নান ওরফে মানু মোল্লা ১৯৭৬ সালে নির্বাচিত মেম্বার হয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)