জীবননগরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
জীবননগরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলি ও যুব ফোরামের আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। বেনীপুর ৬ নম্বর ওয়ার্ড যুব ফোরামের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মোসাবুল হক মিল্টন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদ, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি মফিজুল ইসলাম ও যুব ফোরামের সমন্বয়কারী আশাদুজ্জামান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ফোরামের সদস্য তুহিন, সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড যুব ফোরামের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)