ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী বাণ্টা আটক

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী বাণ্টা আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর থেকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম শুভ ওরফে বাণ্টা (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। বাণ্টা হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে টহলের সময় ডিবি পুলিশ দেখে বাণ্টা পালানোর চেষ্টা করে। এসময় তাঁকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে কোমরে গোজা একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড লোডকৃত গুলি পাওয়া যায়। বাণ্টুা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় গতকাল বুধবার একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)