আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা ছাত্রফ্রন্টের আয়োজনে কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারস্থ জাকের পার্টির থানা কার্যালয়ে এ মিশন সভার আয়োজন করা হয়। ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি, ছাত্রফ্রন্টের কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক ও মিশন প্রধান রবিউল ইসলাম (রবি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি জীবননগর থানা সভাপতি ওবাইদুল হক ফিট্ট, জীবননগর থানার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, কুষ্টিয়া ছাত্রফ্রন্টের সাংগঠনিক বিভাগের সভাপতি, রুহুল কুদ্দুস, জীনননগর উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাজী কবির হোসেন (কবি) আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহাদৎ হোসেন ওরফে (সাধু) ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বিশ্বাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দামুড়হুদা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি সায়হাম শাহরিয়ার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)