কবি ও সাহিত্যিক সিরাজ সামজীর শয্যাপাশে গাঙচিলের সভাপতি

আপলোড তারিখঃ 2022-01-20 ইং
কবি ও সাহিত্যিক সিরাজ সামজীর শয্যাপাশে গাঙচিলের সভাপতি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

কবি ও সাহিত্যিক সিরাজ সামজীর শয্যাপাশে আলমডাঙ্গা গাঙচিলের সভাপতি, কবি ও শিক্ষক জামিরুল ইসলাম দোয়া কামনায় কৃতজ্ঞতা স্বীকার করেছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে কবির অসুস্থতার খবর পেয়ে তার হৃদয় নিকেতন বাসভবনে দেখা করতে যান আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও শিক্ষক এম. জামিরুল ইসলাম খান জামিল। তিনি তার শারীরিক ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি তার বাসায় প্রায় ২ ঘণ্টা একান্তে সাক্ষাৎ করেন। সামজী সাহেব সকলের নিকট কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তার ডান চোখ অপারেশন শেষে লেন্স লাগানো হয়েছে। আগামী ১ সপ্তাহ পর তার বাম চোখ ও অপারেশনের পরামর্শ দিয়েছেন ডাক্তার। এরই পরিপ্রেক্ষিতে তিনি সম্প্রতি বাম চোখ ও অপারেশন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)