ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
সড়ক ও জনপথের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিশু কিশোরদের খেলার জায়গা দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের চুনুরিপাড়াবাসীরা। গতকাল মঙ্গলবার এলাকার লোকজনের গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রদান করে এলাকার শিশু কিশোররা।
লিখিত স্মারকলিপিতে জানানো হয়েছে, নবনির্মিত মাথাভাঙ্গা ব্রীজ থেকে মেহেরপুর রোডে সর্দারপাড়া রোড পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের আনুমানিক ২০ ফুট প্রস্থ ও ৩০০ ফুট দৈর্ঘ্যর খালি জায়গা রয়েছে। এটি একটি আবাসিক এলাকা। খালি জায়গার উপর মহল্লার শিশু-কিশোররা খেলাধুলা করে। খেলাধুলার জায়গার উপরকিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান পাট স্থাপন করছে। যার প্রেক্ষিতে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে এবং বসবাসের স্বাভাবিক পরিবেশে নষ্ট হচ্ছে।
ওই স্মারকলিপিতে, সড়ক ও জনপথের জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ভবিষ্যতে যেন সেখানে পুনরায় দোকানপাট স্থাপনা করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় এলাকাবাসী।
