ছবির ক্যাপশন:
প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম রাসেল। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ আকস্মিক ভাবে পরিদর্শনে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, ইউপি'র সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সহ সকল মেম্বার।
অপরদিকে ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষ জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের দাসপাড়ার শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক বাশার ও একই গ্রামের প্রতিবেশী প্রান্তিক চাষী বজলুর সাথে বসত ভিটার রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট বিরোধ দু'পক্ষের উপস্থিতিতে জমি-জমার কাগজপত্র দেখে তিনি দ্রুত সমস্যার সমাধান করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, শিক্ষানবিশ সাংবাদিক এসএম নাসিম উদ্দীন, রকিবুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আশাদুল, সাদ্দাম হোসেন, ইউএনও অফিসের সি/এ সালাহ উদ্দীন সহ স্থানীয় আরো অনেকে।
