দর্শনা চেকপোস্টে আরও ১ যাত্রীর শরীরে করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2022-01-18 ইং
দর্শনা চেকপোস্টে আরও ১ যাত্রীর শরীরে করোনা শনাক্ত ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ২৬৬ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছেন। এই সময় হেলথ স্ক্রিনিং বুথে র‌্যাপিড এন্ট্রিজেন টেস্টে এক নারী যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল সোমবার সকাল থেতে সন্ধ্যা পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারত ও বাংলাদেশর ২৬৬ জন পাসপোর্টধারী  যাত্রী যাতায়াত করেছেন। এসকল যাত্রীদের মধ্যে হতে ভারত থেকে আগত বাংলাদেশী যাত্রী রংপুরের গীতা রাণী নামের এক নারীর শরীরে র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। করোনায় আক্রান্ত বাংলাদেশী নাগরিক ওই নারীকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত রোববার দর্শনা সীমান্তের জয়নগর আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে যাতায়াত করে ২৮৮ জন যাত্রী। দর্শনা চেকপোষ্টে স্বাস্থ্য বিভাগের র‌্যাপিড এন্টিজেন টেস্টে এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ভারতীয় আটজন ও বাংলাদেশী পাঁচজন ছিলেন। তবে করোনা আক্রান্ত পাঁচজন বাংলাদেশে প্রবেশ করলেও ভারতীয় আটজনকেত ফেরত পাঠানো হয়।

জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই আব্দুল আলিম জানান, সোমবার সীমান্তের আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মোট ২৬৬ জন যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশী এক নারী যাত্রীর শরীরে করোনা শানাক্ত হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)