ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ:
আসন্ন তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ভোটারদের দ্বারে দ্বারে ইতিমধ্যে ঘুরতে শুরু করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু মিয়া। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ চাঁদপুর ও আড়িয়ার ভোটারদের সাথে তিনি মতবিনিময় করে ভোট প্রার্থনা করেন।
ভোটারদের সাথে মতবিনিময়কালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিপু মিয়া বলেন, ‘আমার বাবা ছিলেন একজন আদর্শ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান। আর আমিও তার আদর্শের সন্তান। আমি অনেক আগে থেকে এলাকার মানুষের সাথে কাজ করি। অসহায়, গরীব, দুস্থ, সুবিধা-বঞ্চিতদের সাহায্য সহযোগিতা করায় আমার আদর্শ। তিনি আরও বলেন এলাকার সাধারণ মানুষের অনুপ্রেরণায় আমি ভোটের মাঠে নেমেছি, জয় আমারই হবে ইনশাল্লাহ। এসময় মিয়ার পিছনে গ্রামের সাধারণ মানুষের ঢল পড়ে টিপু । এসময় উপস্থিত ছিলেন ছিলেন, সাজ্জাদুর রহমান ঝন্টু, আতিয়ার, বকুল, কাকন, সামাদ, মিলন, মোহন, ডা. মোজাম, আজিজ, জাহাঙ্গীর, সুইট, ইনারুল, বিপুল, এজাজুল, খায়রুল, নুরুল ইসলাম, শহিদুল, মনি, সুজাত, বুবলুর রহমান, শমসের, মান্নান, রেজাউল, হিল্লাল, কালাম, রাজু, শরিফ, সাগর, রিপন, ডালিম, আমির জোয়ার্দার, মোস্তাক, রবজেল, একলাছ, আমজের, হাফিজুর, আলো, রাজ্জাক, আতিয়ার, মেহেদি, তরিকুল ইসলাম প্রমূখ।
