হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঝিনাইদহ সিভিল সার্জন

আপলোড তারিখঃ 2022-01-18 ইং
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঝিনাইদহ সিভিল সার্জন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সঠিক সেবা প্রদান, সমস্যা সমাধান, সার্বিক বিষয়ে তদারকি করতে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন ঝিনাদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ। গতকাল সোমবার সকালে তিনি হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় সমস্যাগুলো নোট করেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন কমিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ, ডা. আরশাফুল আলম, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আবুল হোসেন, দারাশিকো মোল্যা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)