ভারতীয় ৮ নাগরিকসহ ১৩ জন করোনাক্রান্ত

আপলোড তারিখঃ 2022-01-17 ইং
ভারতীয় ৮ নাগরিকসহ ১৩ জন করোনাক্রান্ত ছবির ক্যাপশন:

শরীরে করোনার অস্তিত্ব থাকায় ৮ ভারতীয়কে ফেরত, ৫ বাংলাদেশি আইসোলেশনে

আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:

দর্শনা সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্টে ১৩ জন পাসপোর্টধারী যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত হতে দেশে আগত ভারতীয় ৮ যাত্রী ও ভারত গমণ উদ্দেশে যাওয়া ৫ বাংলাদেশি নাগরিকের শরীরে করোনার অস্তিত্ব মেলে।

ভারতীয় ৮ যাত্রী হলেন- স্বপন ভট্যাচার্জ, প্রদীপ বিশ্বাস, সুমন সমদ্দার, বিপ্লব অধিকারী, মফিজুর রহমান, সুদীপ্ত সানা, বাচ্চু ও সঞ্জয় বিশ্বাস। আর বাংলাদেশি পাসপোর্টধারী পাঁচজন নাগরিক হলেন- পাবনা জেলার ঈশ্বরদীর আসলাম হোসেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া ইয়াসির আরাফাত, কুমিল্লা জেলার দাউদকান্দি রনু মিয়া, পাবনার শাহজাহান ও যশোর বেনাপোলের কাশেম আলী।

এরা সবাই গতকাল রোববার দর্শনা আন্তর্জাতিক সীমান্তের জয়নগর চেকপোস্ট বন্দরে পৌঁছালে চেকপোস্টের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেককে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সময় তাঁদের রিপোর্ট পজিটিভ হওয়ায় ভারতীয় পাসপোর্টধারী ৮ নাগরিককে দেশে ফেরত পাঠানো হয় এবং করোনায় আক্রান্ত বাংলাদেশি ৫ নাগিরককে নেওয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে, বাংলাদেশি নাগরিক কাশেম আলী গত শনিবার এই সীমান্ত দিয়ে ভারতে গমন করেন। কিন্তু গতকাল রোববার ফেরার সময় চেকপোস্টে স্থাপিত স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিক্যাল বুথে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট পজিটিভ হয়। এসময় তাঁর নিকট একটি ভুয়া করোনা টেস্ট রিপোর্ট পাওয়া যায়। সনদ যাচাইয়ের মাধ্যমে জানা যায়, কাশেম আলীর রিপোর্টটি নাটোর জেলার লালপুর উপজেলার অর্জনপুর গ্রামের ১০ বছর বয়সী রায়হান আলী বিশ্বাসের।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ’র নিকট জানতে ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

দর্শনা সীমান্তের জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক এসআই আব্দুল আলিম জানান, করোনা পজিটিভ ১৩ জনের মধ্যে ৮জন ভারতীয় নাগরিক ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ভারতীয় নাগরিকদের সীমান্ত চেকপোস্ট বন্দরের স্থাপিত স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল বুথ হতেই ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশি নাগরিকদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ আমজাদুল ইসলাম চঞ্চল বলেন, ‘রোববার (১৬ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলার দর্শনার জয়নগর আর্ন্তজাতিক চেকপোস্টসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে মোট ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দর্শনা চেকপোস্টে ভারতীয় ও বাংলাদেশি ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারতীয় ৮ জন ও ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। করোনা শনাক্ত ভারতীয় ৮ জন নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে করোনা আক্রান্ত ভারত ফেরত বাংলাদেশি পাঁচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছেন। প্রত্যেকেই ভারত থেকে দেশে প্রবেশের সময় করোনা শনাক্ত হন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)