দামুড়হুদায় ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ লালচাঁদ আটক

আপলোড তারিখঃ 2022-01-17 ইং
দামুড়হুদায় ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ লালচাঁদ আটক ছবির ক্যাপশন:

মোজাম্মেল শিশির:

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটকৃত লালচাঁদ (২৭) একই উপজেলার হুদাপাড়া গ্রামের বগা-কয়ালের ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে জাহাজপোতা পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহমান খান, এসআই মারজান আল মোনায়েম, এএসআই ছালাম ফোর্স সাথে নিয়ে জাহাজ পোতা থেকে লালচাঁদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে  ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটকৃতর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক মামলা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)