হিফজুল কোরআন প্রতিযোগিতায় দামুড়হুদার দারুস সুন্নাহ মাদ্রাসার সাফল্য

আপলোড তারিখঃ 2022-01-17 ইং
হিফজুল কোরআন প্রতিযোগিতায় দামুড়হুদার দারুস সুন্নাহ মাদ্রাসার সাফল্য ছবির ক্যাপশন:

প্রতিবেদক দামুড়হুদা:

খুলনা বিভাগ জোন-২ এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন পারার মেধা তালিকায় কৃতিত্ব আর্জন করেছেন। গতকাল রোববার চুয়াডাঙ্গা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনে উদ্যেগে দামুড়হুদা জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনে সভাপতি হাফেজ মো. বায়েজিদ হুসাইন ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিন উদ্দীনের তত্ত্বাবধানে দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আবু সাইব ৩০ পারার ৬ষ্ঠ স্থান অধিকার করেন। ২০ পারায় ৪র্থ হয়েছেন আল আমিন, ৫ম হয়েছে আবির হাসান। এছাড়াও ১০ পারায় প্রথম স্থান অধিকার করেন ফাইজুর রহমান, ৩য় হয়েছেন মোবারক, ৪র্থ হাসান, ৫ম আবু কাইজার, ৫ পারার দ্বিতীয় স্থান অধিকার করেন হুজাইফা, ৩য় হয়েছেন সানী ও ৫ম জাওয়াদ। হিফজুল কোআন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিনসহ সকল শিক্ষকমণ্ডলী কৃতী ছাত্রদের জন্য দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)