হাসাদাহ হতে তারিনীবাস-করিমপুর-শ্রীরামপুর যাতায়াত সড়কের : কালভার্টটির বেহাল দশা : সংস্কার দাবি

আপলোড তারিখঃ 2017-06-17 ইং
হাসাদাহ হতে তারিনীবাস-করিমপুর-শ্রীরামপুর যাতায়াত সড়কের : কালভার্টটির বেহাল দশা : সংস্কার দাবি ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজার হতে তারিনীবাস-করিমপুর, শ্রীরামপুর ও পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র সড়কের তালপুকুর নামকস্থানে অবস্থিত কালভার্টটি বেহাল দশা পরিণত হয়েছে। জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বসবাসকারী তারিনীবাস-করিমপুর-শ্রীরামপুরের মানুষের যাতায়াতের একমাত্র সড়কের মাঝখানে অবস্থিত কালভার্টটির কারণে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। এলাকাবাসী অভিযোগ করে সাংবাদিকদের জানায়, কালর্ভাটটি দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। কালভার্টটির মাঝখানে ভাঙ্গা থাকার কারণে পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি সাধারণ পথচারিরাও আছে আতঙ্কে। এলাকাবাসীর কালর্ভাটটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)