টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছবির ক্যাপশন:

প্রতিবেদক, নতিপোতা:
করোনা সংক্রমণ যখন নতুন করে বৃদ্ধি পাচ্ছে, তখন টিকা দেওয়ার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপচে ভিড়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ স্বাস্থ্যবিধি না মেনেই টিকাদান কার্যকম চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারের দেওয়া বিধি-নিষেধ উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠান, কাঁচা বাজার, মার্কেট, অফিস-আদালত, রাস্তা-ঘাটে মাস্কবিহীন লোকজনকে ঘুরতে দেখা গেছে। প্রায় সর্বত্রই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
গতকাল দামুড়হুদার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখা গেছে, ‘অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, নেই কোনো স্বাস্থ্যবিধি। দামুড়হুদা উপজেলার বাসিন্দা রেজাউল করিম জানান, করোনার আর ভয় করছি না, আমার দুটি টিকা দেওয়া হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলের মানুষ করোনাকে উপেক্ষা করে মাস্কবিহীন অবাধে চলাফেরা করছে।’
দামুড়হুদা উপজেলা স্বাস্থা কর্মকর্তা ডা. আবু হেনা জামাল শুভ জানান, ‘জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সবরকমের সচেতনতামূলক কার্যক্রম আমাদের অব্যাহত আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)