মেহেরপুর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত!

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
মেহেরপুর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত! ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:
‘আপনার বাপ হয়? হা…..ছেলে। রাবেয়া নেই? রাবেয়া এখানে জন্ম দিয়েছে হসপিটাল। হসপিটালের ৪ বিঘা জমি রাবেয়ার। কি বলবি…..এই কি বলবি?’ এগুলো কোনো সিনেমার ডায়লগ নয়। মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফের ডায়লগ এটি। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা মেডিকেল অফিসার ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ (রানা) রাবিয়া ক্লিনিকে কোনো রোগী না দেওয়ায় আব্দুল লতিফ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় ওই চিকিৎসককে এভাবেই অশ্রাব্য গালিগালাজ করছিলেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।


ভিডিওতে দেখা যাচ্ছে, আব্দুল লতিফ চিকিৎসকের কক্ষে ঢুকে পার্শ্ববর্তী এক ক্লিনিকের মালিকের কথা তুলে ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। তিনি বলতে থাকেন, ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪ বিঘা জমি রাবেয়ার।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ইমার্জেন্সি চিকিৎসকের রুমে অনধিকার প্রবেশ করে রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফ তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করেন। এরপর থেকে তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। লাঞ্ছিত চিকিৎসক আবু হাসান মোহাম্দ ওয়াহেদের সাথে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে থাকায় কারো সাথে যোগাযোগ করছেন না বলে জানা গেছে।


এ বিষয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডায়াগনস্টিক সেন্টারের কোনো মালিক হাসপাতালে এসে কোনো চিকিৎসককে অশালীন ভাষায় কথা বলতে পারেন না। অথবা হুমকি প্রদান করতে পারেন না। এ বিষয়ে রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফের সাথে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)