ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় আবারও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করলে তার মধ্যে তিনজনের শরীরে করোনা ধরা পড়ে। সম্প্রতি কয়েক মাস যেতে না যেতে আবারও জীবননগরে ধরা পড়ল মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তবে সরকারি নির্দেশনা মানছে না কেউ।
জীবননগর উপজেলার কোথাও কেউ মানছে না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছে না মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার।
এদিকে, প্রশাসনকিভাবেও নেওয়া হয়নি তেমন কোনো ব্যবস্থা। যেকোনো সময় আবারও করোনাভাইরাসের পাশাপাশি ওমিক্রন ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার বলেন, ‘জীবননগরে আবারও করোনা রোগী শনাক্ত হচ্ছে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
