ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনার ওমিক্রন ধরণের ভাইরাস থেকে বাঁচাতে পথে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা। গতকাল শনিবার দিনভর উপজেলা মোড়, হরিণাকুণ্ডু হাট-বাজারসহ বিভিন্ন মোড় ও এলাকায় জনসাধারণের এই ঘাতক ভাইরাসের থেকে রক্ষায় মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করেন।
এসময় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের রক্ষা করতেই আজকের এই অভিযান। আগামীকাল (আজ) থেকে সরকারি আইন না মানলে, সামাজিক দূরত্ব বজায় না রাখলে, মাস্ক পরিধান না করলে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।’ অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী ইউনুস আলী ও মিল্টন আহম্মেদ উপস্থিত ছিলেন।
