চুয়াডাঙ্গা জেলা আ.লীগের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণকালে নবাগত ডিসি আমিনুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণকালে নবাগত ডিসি আমিনুল ইসলাম ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দরা। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার সময় সার্কিট হাউজ হলরুমে নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন হেলা।

এসময় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন বর্তমান সময়ে সারা দেশে অনেকগুন বৃদ্ধি পেয়েছে। আর সীমান্তবর্তী জেলা হিসেবে চুয়াডাঙ্গা অনেক ঝুঁকিপূর্ণ। তাই জেলার সার্বিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)