ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আরতি রাণী সাহা মঞ্জু আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি গতকাল শনিবার সকালে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগরে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকালই তাঁর সৎকার সম্পন্ন করা হয়েছে। সাবেক এ শিক্ষিকার মৃত্যতে আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষকসহ সকলে গভীর শোক প্রকাশ এবং শোকাস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
