কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি এলাকার বাসিন্দা সলেমান (৪৫) ও ঝিনাইদহ জেলার উসমান আলী (৬০)। আহত দু’জনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, দুপুরের দিকে কুষ্টিয়ার ঝাউদিয়া পকেট রোড থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান মহাসড়কে উঠছিল। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সলেমান নিহত হন এবং আহত হন দু’জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় উসমানের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সলেমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালককে আটকসহ ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে জেলাটিতে ড্রাম ট্রাকের ধাক্কায় পৃথক স্থানে ১০ জনের প্রাণ গেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)