চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনির আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনির আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি-১৪৩৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর 'পদধ্বনি' অনুষ্ঠিত হয়। ১৪৩৯তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলাল। আসরে স্বরচিত লেখা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, আনছার আলী, নটরাজ হারুন, গোলাম কবীর মুকুল, হুমায়ুন কবীর, জুবায়ের হাসান, শাহজামাল বেঙ্গলী, ইব্রাহিম খলিল ও নাইমুর রহমান। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। স্বরচিত লেখার উপর বিশদ আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, হোসেন মোহাম্মদ ফারুক, ফজর আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)