দর্শনায় ব্যবসায়ী আক্কাস আলীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
দর্শনায় ব্যবসায়ী আক্কাস আলীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দিয়ে ভাংড়ি ব্যবসায়ী আক্কাস আলী (৫৭) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বাড়ির পরিত্যক্ত ঘরে আক্কাস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আক্কাস আলী দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত হামিদ মণ্ডলের ছেলে। তিনি দর্শনা বাসস্ট্যাণ্ড এলাকার আক্কাস আলী সুপার মার্কেটের সত্ত্বাধিকারী ও একজন ভাংড়ি ব্যবসায়ী। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)