বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে;জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে;জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আলমডাঙ্গ উপজেলার কুমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমারী গ্রামের শ্যামপুর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে, চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

            প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান জালেম ও জুলুমবাজ সরকারে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল আলম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টগর, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল, সদস্য সচিব তন্ময়সহ কুমারী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)