প্রকৃত সাংবাদিক ও নামধারীদের নামের তালিকা করা হচ্ছে

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
প্রকৃত সাংবাদিক ও নামধারীদের নামের তালিকা করা হচ্ছে ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

চুয়াডাঙ্গায় কর্মরত প্রকৃত সাংবাদিক ও নামধারী-কথিত অসাংবাদিকদের নামের তালিকা পৃথকভাবে প্রণয়নের কাজ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্যপরিষদ এ উদ্যোগ নিয়েছে। এছাড়াও যেখানে সেখানে গুটিকয়েকে ব্যক্তির ইচ্ছেমত প্রেসক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারী স্বেচ্ছাচারিদেরও চিহ্নিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি যারা প্রকৃত সাংবাদিক হয়েও প্রকৃত সংগঠনের অন্তর্ভুক্ত নন, তাদেরকেও অন্তর্ভুক্তকরণের তাগিদ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্যপরিষদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল আজম, জীবননগর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজি শামসুর রহমান চঞ্চল, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দর্শনা প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি পরিচালিত সভায় গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক প্রস্তাবিত গঠনতন্ত্র পেশ করেন। গঠনতন্ত্র নিয়ে বিষদে আলোচনা হয়। পরবর্তী সভায় আবারো গঠনতন্ত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে। সংগঠন পরিচালনার লক্ষে নির্ভুল গঠনতন্ত্র প্রণয়নের উপর গুরুত্বারোপ করে বলা হয়, প্রয়োজনে আরো কয়েক-দফা বৈঠকে মিলিত হয়ে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদন করা হবে।

            দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবীর নদী এগ্রো প্রাইভেট লিমিটেডের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ঐক্য পরিষদের সভায় সাংবাদিকতা পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে কর্মরত সাংবাদিকদের নৈতিকতা ও উৎকর্ষতা মেলে ধরাসহ দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কর্মরত সাংবাদিকদের তালিকাভুক্ত করে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করার উগ্যোগ নেওয়ার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে প্রশাসনেরও সম্পৃক্ততা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

            সভা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বলা হয়, উপজেলা ও থানা পর্যায়ের প্রেসক্লাবগুলোর দ্বি-বার্ষিক নির্বাচন স্বচ্ছ্বতার সাথে সম্পন্ন করার লক্ষে নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)