ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে ইজিবাইক থেকে ছিটকে পড়ে অন্বেষা সাহা নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্বেষা সাহা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু তপন কুমার সাহা ও মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা সাহা দম্পতির বড় মেয়ে। গত বৃহস্পতিবার সে ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)