দামুড়হুদায় পাটাচোরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
দামুড়হুদায় পাটাচোরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাটাচোরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদার পাটাচোরায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ের লক্ষে ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে পাঠাচোরা একাদশ ও কঞ্চনতলা একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে কাঞ্চনতলা একাদশ জয় লাভ করে। খেলা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ সভায় অতিথি থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর উপজেলা পরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুরমত আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)