দামুড়হুদায় ভারতীয় শাড়ী, থ্রি-পিসসহ আটক ৪

আপলোড তারিখঃ 2022-01-15 ইং
দামুড়হুদায় ভারতীয় শাড়ী, থ্রি-পিসসহ আটক ৪ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা থানা পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ী ও থ্রি-পিসসহ চারজন চোরাকারবারী আটক হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দামুড়হুদার লোকনাথপুর বাসস্টান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করে। আটকৃতরা হলেন- নারায়নগঞ্জের বিবির বাগিচা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম, একই জেলার মাওকুলি গ্রামের আবুবক্করের ছেলে ইমরান, চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নাসিম ইসলাম এবং দামুড়হুদা সদরের আব্দুল মোমিনের ছেলে মনিরুজ্জামান।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সোয়াদ বিন মোবারক, এএসআই জাহিরুল ইসলাম, এএসআই নুরুন নবী সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন লোকনাথপুর যাত্রী ছাউনীর নিকট অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। এসময় তাদের নিকটে থাকা বস্তা তল্লাশি করে ৫০ পিচ ভারতীয় থ্রী পিচ ও ১৬ পিচ শাড়ী উদ্ধার করে। এছাড়াও একটি ডিজেল চালিত মাহেন্দ্র অটোরিক্সা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)