মুজিবনগরে করোনাভাইরাস প্রতিরোধে জণসচেতনতামূলক অভিযান

আপলোড তারিখঃ 2022-01-14 ইং
মুজিবনগরে করোনাভাইরাস প্রতিরোধে জণসচেতনতামূলক অভিযান ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

‘আসুন করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি’ এই প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জনসচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে সচেতনতামূলক অভিযান ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকারি নির্দেশে মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সকলে ব্যবসা পরিচালনা করবেন। ক্রেতাদেরও স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করবেন।’ অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিলসহ পুলিশের একটি চৌকস দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)