চুয়াডাঙ্গায় গাঁজা-ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-14 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা-ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় র‌্যাবের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা, ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত আটটা পযর্šÍ চুয়াডাঙ্গার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাব-৬। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোক্তার আলী (৫৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জামাত আলী (৬০)। এসময় তাঁদের নিকট থেকে ১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পাঁচমাইল বাজারের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোক্তার আলী নামের একজনকে আটক করে। এসময় নিকট থেকে ১ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

অপর দিকে, র‌্যাব-৬ সিপিসি-২ (গাংনী ক্যাম্প) এর একই টিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সিএমবি বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাত আলী নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে ২৩ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামি দুজনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)