মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে মিজানুর রহমান জনি সংবর্ধিত

আপলোড তারিখঃ 2022-01-14 ইং
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে মিজানুর রহমান জনি সংবর্ধিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

এশিয়ান টেলিভিশনের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় এশিয়ান টেলিভিশন মেহেরপুর প্রতিনিধি মিজানুর রহমান জনিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সহসভাপতি মকিদুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, দৈনিক গাংনী চোখের সম্পাদক রাব্বী আহমেদ, মিজানুর রহমান অপু, বার্তা মেহেরপুরের সম্পাদক সাজিবুল ইসলাম, রাব্বী খান, সাইদ রানা, কামাল হেসেন, আরিফ খান, রিপোর্টার্স ক্লাবের সদস্য সোহান খান প্রমুখ। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর এশিয়ান টেলিভিশনের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হন মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)