ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লার সহযোগিতায় সোনাতনপুর পুলিশ ক্যাম্পে এই কম্বল বিতরণ করা হয়। সোনাতনপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত জিন্না শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
