দামুড়হুদায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

আপলোড তারিখঃ 2022-01-14 ইং
দামুড়হুদায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ছবির ক্যাপশন:

প্রতিবেদক দামুড়হুদা:

দামুড়হুদায় জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগী গৃহবধূর স্বামী দামুড়হুদা মডেল থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক একই জয়রামপুর গ্রামের চায়ের দোকান এলাকার মৃত ইউনুচ ফকিরের ছেলে নাসির হোসেন (৫৫)।

অভিযোগ সূত্রে যানা যায়, জয়রামপুর গ্রামের চায়ের দোকান এলাকার নাসিরের সাথে তিন মাস পূর্বে পরিচয় হয় জীবননগর একতারপুর গ্রামের  ভুক্তভোগী গৃহবধূর। পরিচয় সূত্রে নাসির জানতে পারেন ঝিনাইদহ জেলার এক ব্যক্তির নিকট কিছু টাকা পান ভুক্তভোগী গৃহবধূ। নাসির সেই টাকা উদ্ধার করে দেওয়ার নাম করে কৌশলে ওই গৃহবধূকে জয়রামপুর গ্রামে ডেকে নেয়। সন্ধ্যার দিকে নাসির ওই গৃহবধূকে চায়ের দোকান এলাকার একটি আমবাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় ধর্ষক নাসিরের একাধিক বন্ধু সেখানে উপস্থিত হয়ে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করার চেষ্টা করলে গৃহবধূ দৌঁড়ে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে স্বামীর নিকট তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কথা জানালে রাতেই ভুক্তভোগীর স্বামী দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে নাসির হোসেনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। যার মামলা নম্বর ৬।

এদিকে, মামলার পর গতকাল বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। জবানবন্দি শেষে ভুক্তভোগী গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা একটি ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)