ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের সাধুহাটিতে এমপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মাগুাপাড়া আস্তানগর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জয়ের লক্ষে টাইগার্স মাগুরা পাড়া সুপারস্টার ফুটবল একাদশ ও সেভেন স্টার উত্তর নারায়নপুর ফুটবল একাদশ মাঠে নামে। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়ায়ে টাইগার্স মাগুরা পাড়া সুপারস্টার ফুটবল একাদশকে ০-৩ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় সেভেন স্টার উত্তর নারায়নপুর ফুটবল একাদশ। ফাইনাল খেলাটি উপভোগ করতে দুপুর থেকে মাঠের চারপাশে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
