ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুনরুপে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে মমি এন্টারপ্রাইজে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, আনন্দ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সোহেল সজিব, সাংবাদিক শামসুজ্জোহা রানা, আনোয়ার হোসেন, আহসান আলম, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের এজিএম মাহাফুজ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে কুরিয়ার সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেন।
